Breaking News

মিথ্যা ঘোষণায় আমদানি: বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ

শার্শা উপজেলা প্রতিনিধি:
বেনাপোল বন্দরে ব্রেকিং পাউডার ঘোষণা দিয়ে আনা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও কেমিকেলের একটি চালান আটক করে ছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নম্বর পণ্যগার থেকে মিথ্যা ঘোষণায় আনা এই পণ্য চালা নটি জব্দ করা হয়। জানা গেছে, অবৈধ এই পণ্য চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শাপা ইমপেক্স।
আটক করা পণ্যের মধ্যে রয়েছে উন্নত মানের শাড়ি ৭ হাজার পিস, থ্রি-পিস ৬ হাজার পিস, টু-পিস ৩০০ পিস, বেবি ওয়্যার ৩০০ কেজি, ওড়না ৫৫০ পিস, ফেস ওয়াশ ৬০০ কেজি, বডি লোশন ১০০ কেজি এবং বিশেষ ধরনের কেমিকেল ৬০০ কেজি।
বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পণ্য চালানটি আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু আহত ২ 

মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে এ সময় আরো দুই …