Breaking News

দৈনিক যশোর বার্তার সম্পাদকের পিতার মৃত্যূঃদাফন সম্পন্নঃবিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক,যশোর:
যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনের পিতা মোঃ হাবিবুর রহমান মৃত্যূবরন করেছেন।
আজ বিকেলে চৌগাছা উপজেলার ফুলসারা ইউ নিয়নের তেঁতুল বাড়িয়া গ্রামের নিজ বাসভ বনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যু কালে তিনি ৫ ছেলে ৪ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে যশোর বার্তা পরিবারের সদস্যসহ প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সদস্য গন Bartabd24.comপরিবারসহ বিভিন্ন মহল শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও  সমবেদনা জানিয়েছেন।
আজ রাত সাড়ে নয়টায় মরহুমের জানাজা তেঁতুল বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদের সাম নে হয়ে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার জানাজার নামায পড়ান মরহুমের সেজে ছেলে মাওঃ জাহাঙ্গীর আলম।
তার জানাজা নামাজ পূর্ব মরহুমের স্মৃতি চারন করেন প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি অধ্যাপক মোঃ ইয়াকুব আলী ও মরহুমের ছেলে যশোর বার্তার সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক যশোর বার্তার সম্পাক খাজা ফজিল আইজ উজ্জল, রির্পোটার্স ক্লাবের সেক্রেটারী হাসান মাহামুদ ,সিনিয়র সাংবা দিক খালেদুর রহমান,সাংবাদি ক ফারুক আহাম্মেদ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ফুল মিয়া,বিএনপি নেতা খোরশেদ আলম,বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী,ব্যবসায়ী মন্টু মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।
উল্লেখ্য তিনি সম্প্রতি পড়ে যেয়ে পাঁজরের হাড় ভেঙ্গে যায়। আদ্ব-দ্বীন সখিনা মেডিকেল কলে জ ও হাসপাতালে ৪ দিন চিকিৎসার পর আজ বিকেলে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

About admin

Check Also

৭ দিন পর সচল বেনাপোল বন্দর,কমছে পণ্যজট

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর …