ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হলেন আব্দুল মজিদ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্বভার বুঝে নিলেন জেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ।

সোমবার (১৬ মার্চ) সকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ তাকে দ্বায়িত্বভার বুঝে দেন।

সেসময় পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএ নপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার দেশের ৪২টি জেলায় জেলা পরি ষদ প্রশাসক হিসেবে ৪২ জনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও জেলার সা র্বিক উন্নয়ন এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আব্দুল
মজিদ।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …