কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় আসামির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান জখম হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২২ মার্চ রবিবার ভোররাতে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর মাঠ পাড়ায়।
জানাগেছে, ঘটনাস্থলে মাদক বিক্রি ও সেবন চলছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি টিম অভিযান চালায়।
এসময় বারবাকপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত রিয়াজ হোসেন (১৮) ও খায়রুল ইসলামের ছেলে নাদিরুল ইসলাম (১৮) পুলিশ সদস্যদের উপর হামলা করে।
এসময় রিয়াজের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কনস্টে বল মিজানুরকে আঘাত করে পালিয়ে যায়।
এসময় তার অপর সহযোগী নাদিরুলকে পুলিশ আটক করে। বর্তমানে জখম পুলিশ কনস্টেবল সংঙ্কামুক্ত বলে থানার ডিউটি অফিসার এস আই প্রলয় নিশ্চিত করে ছেন।
Bartabd24.com সব খবর সবার আগে