Breaking News

চৌগাছায় বিনামূল্যে বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করলেন এমপি ডাঃ ফরিদ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় আউস প্রণোদনা বিতরণ করা হয়েছে।

আজ (শনিবার) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে চলতি অর্থ বছরের খরিপ-১মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় পাট,গ্রীষ্মকালীন মুগ,তিল ও রোপা আউশ ফস লের আবাদ ও উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাটবীজ,গ্রীষ্মকালীন মুগ,তিল ও রোপা আউশ ধানের বীজ,বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপ তিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা-ঝিক রগাছা) আসনের এম পি ডাঃ মসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন কৃষি পিল্পই পৃথিবীর শ্রেষ্ট শিল্প।

কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ধান পাটসহ অন্যাণ্য ফসল আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানী করে কোটি কোটি টাকা উপার্জিত হয়।

এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়া তের আমীর মাওলানা গোলাম মোরশেদ,উপজেলাকৃষি কর্ম কর্তা মুসাব্বির হোসেন, উপজেলা জামায়াতের নায়ে বে আমীর মাও নূরুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রে টারী মাও.নূরুজ্জামান আল মামুন,উপজেলা জামায়াতের সহ-সহকারী সেক্রেটারী কামাল আহমেদ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এ জেড এম ওবাই দুল্লাহ প্রমূখ।,

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সহ-সেক্রে টারী মাও. গিয়াস উদ্দীন,উপজেলা পৌর জামায়াতের সভাপতি মাও.আব্দুল খালেক, উপঃ সঃ উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু সাইফুল ইসলাম,তাপস কুমার,রাশেদুল ইসলাম,মনি রুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্ম কর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য,কৃষক ও সাংবাদি ক।

আলোাচনা সভা শেষে প্রধান অতিথি ৩২৮০ জন কৃষক কৃষানীর মাঝে  বীজ বিতরণ করেন।

কষকদের মাঝে পাট বীজ গ্রীষ্মকালীন মুগ,তিল ও রোপা আউশ ধানের বীজ বিতরণ করেন।

উল্লেখ্য যে,,উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ২৫০০ জনকে রোপা আউশ- প্রতি কৃষককে ৫কেজি করে উন্নত জাতের ধানের বীজ,ড্যাপ ১০ কেজি ও এম ও পি ১০ কেজি,মুগ-১৫০জনকে প্রতি কৃষককে ৫কেজি করে উন্নত জাতের মুগের বীজ,ড্যাপ ১০ কেজি ও এম ও পি ৫ কেজি,তিল-১৮০ জনকে প্রতি কৃষককে ১কেজি করে উন্নত জাতের তিল বীজ,ড্যাপ ১০ কেজি ও এম ও পি ৫ কেজি পাট বীজ-৪৫০জনকে প্রতি কৃষককে ১কে জি করে উন্নত জাতের পাটের বীজ,ড্যাপ ৫ কেজি ও এম ও পি ৫ কেজি।

 

 

About admin

Check Also

পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যা দায় মহান স্বাধীনতা ও জাতীয় …