কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ
কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুপ্তমেধার বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে যশোরের ঝিকর গাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনী খাতুন আশাবাদ ব্যক্ত করে বলেছেন,আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় সরকার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ শুরু করেছে। যা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।
তিনি ২৯ মার্চ রবিবার ঝিকরগাছা উপজেলা পৌর সদরে র ঝিকরগাছা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা র্থীদের মাঝে পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচির ‘শুভ উদ্বোধন’কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.গাজী মোস্তফা কবীরের সভা পতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজে লা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালীয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আখতার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আব্দুস সামাদ, উপজেলা সহ কারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহিদ হাসান শামীম, প্রধান শিক্ষক ইকবাল আহমেদ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুষ্টির অভাব ও বিদ্যাল য় চলাকালীন শিশুদের স্ব ল্পকালীন ক্ষুধা দূরীকরণেও সহায়ক ভূমিকা পালন করে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হবে এবং বিদ্যাল য়ে আসতে আগ্রহী হবে। এই কর্মসূচি শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে।
পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হবে ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জানানো হয়, স্কুল ফি ডিং কর্মসূচি সরকারের একটি ব্যাতিক্রমী উদ্যোগ।
এই কর্মসূচির আওতায় সরকারের নির্দেশনা অনুযায়ী, ঝিকরগাছা উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের ২০হাজার ৪৩০জন শিক্ষার্থীকে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমী ফল ও সেদ্ধ ডিম সরবরাহ করবে সুশীল ন।
এছাড়া ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ বিতরণ করা হবে। এতে প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা।
যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমি কা রাখবে ।সরকারের এই মহতী উদ্যোগের মাধ্যমে শিশু দের সুপ্ত মেধার বিকাশ ঘটার পাশাপাশি ঝরে পড়ার হার কমবে।
আমাদের আজকের শিশুরা আগামী প্রজন্মের একটি সুস্থ ,শিক্ষিত ও সচেতন প্রজন্ম হয়ে গড়ে উঠবে বলে আশা বাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকল্প বাস্তবায়নে সচেতন অভি ভাবক, শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী ও প্রকল্প সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন ।

Reporter Name 



















