Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

মোংলায় খেয়া পারাপারের বিশৃঙ্খলা  আহত দুই শতাধিক শ্রমিক, নিরাপত্তাহীনতায় ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 03:10 pm, Wednesday, 1 April 2026
  • 53 Time View
মোঃ আবু বকর সিদ্দিক , মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলায় খেয়া পারাপারের সময় ভয়াবহ বি শৃঙ্খলা ও অতিরিক্ত যাত্রীচাপের কারণে দুর্ঘটনায় প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মোংলা ইপিজেডগামী শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বুধবার (১লা এপ্রিল ২০২৬) সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে পশুর নদী পারাপারের সময় অতিরিক্ত ভিড় ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এতে বহু শ্রমিক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহ তদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খেয়া পারাপারে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। যাত্রীসংখ্যার তুলনায় নৌযানের স্বল্পতা, নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং তদার কির দুর্বলতার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে তাদের।
আহত শ্রমিক মো. মিলন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি দিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। এত বড় দুর্ঘটনার পরও যদি স্থায়ী সমাধান না আসে, তবে পরি স্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।
এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমীন আক্তার সুমি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, খেয়া পারাপারে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপত্তা জোরদারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, দ্রুত নিরাপদ পারাপারের স্থায়ী সমাধান নিশ্চিত না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষু ব্ধ শ্রমিকরা।#
About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

মোংলায় খেয়া পারাপারের বিশৃঙ্খলা  আহত দুই শতাধিক শ্রমিক, নিরাপত্তাহীনতায় ক্ষোভ

Update Time : 03:10 pm, Wednesday, 1 April 2026