তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভা ঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে তানোর থানা মোড় জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএ নপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজা নের ব্যবসা প্রতিষ্ঠান ‘বরেন্দ্র ক্যাবল ডিজিটাল টিভি নেট ওয়ার্ক’-এ সংঘটিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি অনু ষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদ ক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সচেতন নাগরিক ফো রাম, তানোর পৌর ও উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূ চির আয়োজন করা হয়।
তানোর থানা মোড় জিরো পয়েন্টে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির সভা পতি একরাম আলী মোল্লা এবং পরিচালনা করেন উপ জেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ বায়ক আখেরুজ্জামান হান্নান।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম, সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, পাঁচন্দর ইউনি য়ন বিএনপির সভাপতি ও সহকারী অধ্যাপক মজিবুর রহমান, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমা ন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক তৌহি দুর ইসলাম রেজা মাস্টার,তানোর পৌর স্বেচ্ছাসেবক দলে র আহবায়ক মাহবুব মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, সিনিয়র নেতা মাওলানা আবু ল কাশেম, তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদু ল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আ হ্বায়ক আব্দুল মালেক, উপজেলা মহিল দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর পলি, উপজেলা কৃষক দলে র সাবেক আহবায়ক আব্দুর রশিদ ও তানোর পৌর বিএ নপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক মেয়র মিজা নুর রহমান মিজান বিগত সরকারের সময়ে একাধিক মি থ্যা মামলায় হয়রানির শিকার হন এবং দীর্ঘদিন কারা ভোগ করেন। তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পবিত্র ঈদুল ফিতরের দিন তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘বরেন্দ্র ক্যাবল ডিজিটাল টিভি নেটওয়ার্ক’-এ তালা ভেঙে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় তানোরসহ আশপাশের কয়েকটি উপজেলায় টানা তিনদিন ডিস সংযোগ বন্ধ ছিল।
এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ও গ্রাহকদের ভো গান্তিতে ফেলে। বক্তারা বলেন, এটি পরিকল্পিত হামলা এবং আসামি গ্রেপ্তারে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জন মনে প্রশ্ন উঠেছে।
সমাবেশ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জড়িতদের গ্রে প্তারের দাবি জানানো হয় এবং সময়মতো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

Reporter Name 



















