চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলার চৌগাছা উপ জেলায় মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আলিফ হোসেন (১৩) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা র ৪ নং ধুলীয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চ ম শ্রেণীর ছাত্র আলিফ হোসেন, পিতা রবিউল ইসলাম, সাং-মুক্তারপুর, থানা- চৌগাছা, জেলা-যশোর। ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে মায়ের উপর অভিমান করে নিজ শয়ন কক্ষে আড়ার সাথে ট্রাউজার দিয়ে গলায় ফাঁস নেয়।
পরবর্তীতে ভাত খাওয়ার জন্য তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে মা শারমিন আক্তার ঘরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অব স্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আলিফকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপা তালে নিয়ে যান। বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে আলিফ হোসেনের মরদেহ যশোর সদর হাসপা তালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.

Reporter Name 



















