ঠাকুর প্রসাদ রায়, সাভার (ঢাকা) প্রতিনিধিঃ বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে সা ভার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬, ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল র্যালি বের করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন মোঃ সাইফুল ইসলাম, সাংবা দিকবৃন্দ, সুশীল সমাজের প্রতি নিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শি ক্ষক, ছাত্র-ছাত্রী এবং উপ জেলার সকল প্রশাসনিক কর্মকর্তাগণ।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউটার্ন থেকে গেন্ডা ইউটার্ন হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে পহেলা বৈশাখের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃ তি ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরেন এবং নতুন প্রজ ন্মকে এ ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
উৎসবে আগত দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
পরিবার-পরিজন নিয়ে এমন আনন্দঘন পরিবেশে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে সাভারে নববর্ষ উদ যাপন পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে আনন্দ আর ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ হয় সকল স্তরের মানুষ।

Reporter Name 



















