রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবার নওহাটা সালে হিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয় ম,দুর্নীতি,স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান,অর্থের বিনিময়ে গোপণে দু’জনকেনিয়ো গ দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, মাদ্রাসার কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের কন্যা ফৌজিয়া শাবনুর এবং ল্যাব সহকারী পদে মরিয়ম খাতু নকে নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগকারীগণ বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া লোক চক্ষুর আড়ালে এবং গোপনে সম্পন্ন করা হয়েছে।
বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা জানান, এর আগে একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।তবে সভাপতির পচ্ছন্দের প্রার্থীরা নিয়োগ পাবে না বুঝতে পেরে নিয়োগ পরীক্ষা বাতিল করে প্রার্থীদের ব্যাংক ড্রাফট ফেরত দেওয়া হয়।
কিন্তু পরবর্তীতে কোনো ঘোষণা ছাড়াই গোপনে পচ্ছন্দের প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠে ছে।সরেজমিন তদন্ত করা হলে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
স্থানীয় অভিভাবক,সাধারণ শিক্ষক ও শিক্ষানুরাগী সচেতন মহল এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।একই সঙ্গে ডিজির প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের দাবি করেছেন।
এদিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও বিস্ময়কর তথ্য দিয়ে ছেন নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান।
তিনি জানান, এ নিয়োগ সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং সংশ্লিষ্ট কোনো নথিতে তার স্বাক্ষরও নেই। তার এমন বক্তব্যে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে।
অন্যদিকে, অনিয়মের প্রতিবাদে সোমবার (১৩এপ্রিল) সকালে মাদ্রাসার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চাকরিপ্রার্থী ও স্থানীয় এলাকাবাসী।
‘চাকরিপ্রার্থী ও এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে তিন দফা দাবি জানানো হয়- অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিল, অধ্যক্ষ আলতাফ উদ্দীনকে অপসারণ ও বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া।এসব দাবি পুরুণ করা না হলে আগামিতে বৃহত্তর আ ন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ উদ্দীন। তিনি দাবি করেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূ র্ণ নিয়ম মেনে এবং যোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে, এখানে কোনো ধরনের অনিয়ম বা ঘুষের ঘটনা ঘটেনি।#

Reporter Name 



















