যশোর প্রতিনিধি:
আজ ১৭ এপ্রিল ২০২৬ , শুক্রবার সকাল সাড়ে দশটায় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৩তম মাসি ক সাহিত্য সভা ও গুরুতর অসুস্থ সংগঠনের সভাপতি ডাঃ মোকাররম হোসেন,বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ-সভা পতি আমির হোসেন মিলন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাং স্কৃতি ক পরিষদের উপদেষ্টা শ্রী তারাপদ দাস,সিনিয়র সদ স্য কবি হোসেন আলী সহ সকল অসুস্থ কবি সাহিত্যি কদের আশু রোগমুক্তি কামনায় তির্যক যশোরের কার্যাল য়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলা মের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ও বাচিক শিল্পী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তির্য ক যশোরের প্রতিষ্ঠাতা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপং কর দাস রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কবি আহমদ আলী সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ও
সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক হাসান মাহমুদ,কবি ও গীতিকার শরীফুল আলম,কবি বকুল হক,কবি রবিউল হাসান, সাংগঠনিক ও সার্বিক বিষয়ে আলোচনা করেন সহ-সভাপতি কবি ও কথাসা হিত্যিক মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিদা আখতার লিলি, সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার রশিদ শিমুল ।
দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একেএম শহীদুল্লাহ।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সর্বকবি মোঃ মুজি বুর রহমান, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস,এম এন এস তূর্কী, অরুণ বর্মন,এম এ কাশেম অমিও,এএফএম মোমিন যশোরী,আবু রাসেল,আব্দুর রশিদ খোকন,শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদাউস, নাজমুল কবির, সরোয়ার হোসেন প্রমূখ ।

Reporter Name 



















