চারঘাট(রাজশাহী) প্রতিনিধি:
রাস্তা ও ড্রেনের কাজ সিডিউল মোতাবেক করার আহ্বান জানিয়ে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদ স্য আবু সাইদ চাঁদ বলেন, কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। শনিবার দিন ব্যাপী চারঘাট পৌর এলাকার কয়েকটি রাস্তাও ড্রেনেজ কাজের উদ্বোধন কা লে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,রাস্তা নির্মানে কোন ধরণের বাজে সামগ্রী ব্যবহার করলে সাথে সাথে তা তুলে ফেলে ঠিকারকে জবাব দিতে হবে। আমি চাই আমার এলাকায় ১০০ ভাগ সততার সঙ্গে কাজ হোক। আর রাস্তার কাজে কোন ব্যা ক্তি ঠিকাদারের নিকট অনেতিক সুবিধা দাবি করলে তা কে বেধে রাখবেন। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি সুবিধা আদায়ের চেষ্টা করে তাকেও আটকিয়ে আমাকে জানা বেন। কঠোর হাতে এসব দমন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্ম কর্তা ও সহকারী কমিশনার (ভুমি) রহাতুল করিম মিজান, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জা কিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি মোমি নুল ইসলাম, সাধারন সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।

Reporter Name 



















