Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র

  • Reporter Name
  • Update Time : 10:42 am, Saturday, 18 April 2026
  • 51 Time View

শার্শা উপজেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারণার শিকার হয়েছে গো গা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র।

ভুক্তভোগী শাওন হোসেন (১২) গোগা (গাজীপাড়া) গ্রা মের বাসিন্দা। তার পিতা নয়ন হোসেন পেশায় ভ্যানচালক ও ভ্যান নির্মাতা। পরিবারটির জীবিকা নির্বাহের জন্য স ম্প্রতি ব্র্যাক, আশা ও আদ্বদীন এনজিও থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে ১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ভ্যান তৈরি করা হয়। শাওন হোসেন বাগআঁচড়া ইউনিয়নের গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যা লয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, শাওনের দাদা প্রায় ৩৯ বছর ধ রে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। একই পেশায় তার বাবা নয়ন হোসেনও ভ্যান তৈরি ও চালানোর পাশা পাশি মাঠে শ্রমিকের কাজ করেন। নতুন ভ্যানটি তৈরি হওয়ার পর মাঝে মাঝে শাওনও ভ্যান চালাতো।

স্থানীয়দের অভিযোগ, নতুন ভ্যানটি চালাতে দেখে আগে থেকেই প্রতারক চক্রটির নজরে পড়ে শাওন। কয়েকদিন আগে ওই চক্রের সদস্যরা গোগা বাজার থেকে দুইবার তার ভ্যানে যাতায়াতও করে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজারে যাওয়ার জন্য প্রতারক চক্রের এক সদস্য শাওনের ভ্যানটি রিজার্ভ করে।

পরিকল্পনা অনুযায়ী তারা বাগআঁচড়া থেকে মালামাল নি য়ে আবার গোগা ফিরে আসার কথা বলে।

বাগআঁচড়া কাঁচাবাজার চার রাস্তার মোড়ের উত্তর পাশের সড়ক দিয়ে প্রায় ১০০ গজ দূরে বাবলু মিয়ার বাড়ির গেটে র পাশে ভ্যানটি রেখে শাওনকে সঙ্গে নিয়ে বাজারে ঢুকে পড়ে চক্রের এক সদস্য। এ সময় অন্য একজন আগে থেকেই ওত পেতে ছিল। সুযোগ বুঝে তারা ভ্যানটি চালু করে দ্রুত নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, বাগআঁচড়া বাজার এলাকায় এ ধরনের ভ্যান চুরির ঘটনা নতুন নয়। গত ৪ অক্টোবর ২০২৫ তারি খে বাগআঁচড়া বাজারের ফুলতলা ফার্স্ট সিকিউরিটি ইস লামী ব্যাংকের সামনে থেকে ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচা লক ইদ্রিস প্রতারণার শিকার হয়ে তার ভ্যান হারান।

এছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতন কাটি বেদেপাড়া এলাকার মৃত হালিম মোল্লার ছেলে খো কন মোল্লা (৬০)-এর ভ্যান চুরি করা হয়।

গত ১৭ মার্চ একই স্থানে আবার ভ্যান চুরির চেষ্টা করলে স্থানীয় জনতা দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো ভ্যান উদ্ধার হয়েছে বলে জা না যায়নি।

এদিকে শুক্রবার শাওনের ভ্যান চুরির ঘটনার পর স্থানীয় দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ধারা বাহিকভাবে ভ্যান চুরি হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাতে বসেছে। ফলে অনেকেই এখন ভ্যান চুরি হলেও থানায় অভিযোগ বা জিডি করতে আগ্রহ দেখাচ্ছেন না।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আমি এখনো লিখিত কোন অভিযোগ পাই নাই পাইলে তদন্ত পৃর্বক ব‍্যাবস্থা নেব।

স্থানীয়রা দ্রুত ভ্যান চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ভ্যান উদ্ধারের দাবি জা নিয়েছেন।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র

Update Time : 10:42 am, Saturday, 18 April 2026