ঝিনাইদহ প্রতিনিধিঃ
গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী কর তে স্থানীয় পর্যায়ে প্রচার- প্রচারণা জোরদারের লক্ষ্যে ঝি নাইদহে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রক ল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়’ র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, স্থানীয় সরকারের সহকারী
পরিচালক আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দু র রউফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচাল ক মুন্সী ফিরোজা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা।
এ সময় প্রকল্পের জেলা ম্যানেজার রহিদুল ইসলাম, উপ জেলা সমন্বয়কারী এবং প্রোগ্রাম ও ফিন্যান্স সংশ্লিষ্ট কর্ম কর্তারাও উপস্থিত ছিলেন। সভায় ঝিনাইদহ জেলার ৬৭ টি ইউনিয়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালে র মার্চ পর্যন্ত গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্প ত্তির অগ্রগতি তুলে ধরা হয় এবং তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের আউট রিচ কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক প্রচার-প্রচা রণা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ
লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

Reporter Name 



















