সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন নামের (১৩) ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা- আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর বাজারে এঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী তামান্না খাতুন সাতক্ষীরা সদর উপজে লার ধুলিহর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাই এর মেয়ে। সে ভালুকা চাঁদপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তামান্না সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর বাজারের কাছে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল।
এসময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে করে রাস্তার উপর পড়ে গিয়ে মাথায়
গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় তামান্না খাতু ন।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষ য়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 



















