Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

সাতক্ষীরায় ৭৭টি ইউনিয়নের ২৪১৭ কেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা

oplus_2

সাতক্ষীরা প্রতিনিধি।।
হামের সংক্রমণ রোধে সাতক্ষীরায় ২৪১৭টি কেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে হাম- রুবেলার (এমআর) টিকা দিবে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই টিকাদান ক্যা ম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। মোট ১১ দিনব্যাপী চলমান এই ক্যাম্পেইনের প্রথম ৮দিন কমিউনিটিতে এবং শেষের ৩দিন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের টিকা প্রদান করা হবে।

টিকাদান ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু পাবে এ টিকা।

জেলার প্রাক-প্রাথমিক ও এর সমমান শ্রেণির ছাত্র-ছাত্রী দের এবং কমিউনিটি ক্লিনিকে এমআর টিকার প্রথম ডো জ দেয়া হবে শিশুদের।

উদ্দিষ্ট জনগোষ্টিকে তাদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা ইপিআই অ্যাপসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সাতক্ষীরা সিভিল সার্জন কার্যা লয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এমআর (হাম-রুবেলা) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এ তথ্য জানান।

ডসভিল সার্জন বলেন, হাম ও রুবেলা মারাত্মক সংক্রা মক রোগ। এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় টিকা দেওয়া। ৬ মাস থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম রুবেলার টিকা দিতে হবে।

ক্যাম্পেইনের নির্দিষ্ট দিনে শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্য কোন
কেন্দ্রে শিশু এমআর টিকা পাওয়া থেকে বাদ পড়লে ক্যা ম্পইেন চলাকালীন যে কোন স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

অসুস্থ শিশুরা সুস্থ হলে ক্যাম্পেইন চলাকালে যে কোন টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। উদ্দিষ্ট শিশু
পূর্বে হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ক্যা ম্পেইন চলাকালে যে কোন টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

তিনি আরো বলেন, জেলার ৭টি উপজেলার ৭৭টি ইউনি য়নে অবস্থিত অস্থায়ী এবং স্থায়ী ২৪১৭টি কেন্দ্রে মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।

প্রতিটি কেন্দ্রে একজন দক্ষ কর্মীসহ মোট ৩জন থাকবে। কোন ওয়ার্ডে ক্যাম্পেইন শুরুর আগের দিন ওই এলাকায় মাইকিং করা হবে।

মোট ১১ দিনের এ ক্যাম্পেইনে যাতে কোনো শিশু বাদ না পড়ে, সেজন্য সকলের সহযোগিতার পাশাপাশি মাইকিং ও ওয়ার্ডভিত্তিক প্রচারণা চলমান রয়েছে।

ডাঃ আব্দুস সালাম বলেন, গত এক দশকের মধ্যে এইব ছরই দেশে হামের সর্বোচ্চ সংক্রামন হয়েছে। এখন পর্যন্ত দেশে এই রোগে আক্রান্ত হয়েছে ৩৫ হাজারের বেশি শিশু।

এর মধ্যে গত ১৬ এপ্রিল পর্যন্ত মারা গেছে ২০৬ জন। সাতক্ষীরায় কোন হামের রোগী সনাক্ত হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, এখন পর্যন্ত জেলা থেকে ২০০টি স্যা ম্পল ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু একটিও পজেটিভ আসেনি।

সিভিল সার্জন ডা: আব্দুস সালামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভা পতি জিএম মনিরুল ইসলাম মিনি, সিভিল সার্জন
অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহাববুবুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: রাশেদ উদ্দিন মৃধা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আবদুল বাকী, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার ও ডাঃ ইসমত জাহান সুমনাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলে কট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোমবার ২০ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের পাশে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জানা ন সিভিল সার্জন।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

সাতক্ষীরায় ৭৭টি ইউনিয়নের ২৪১৭ কেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা

Update Time : 05:14 pm, Sunday, 19 April 2026