Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

বেপরোয়া ইজিবাইকের চাকার নিচে ঝরে গেলো স্কুলছাত্রীর প্রাণ, মোংলায় শোক ও ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 06:54 am, Tuesday, 21 April 2026
  • 57 Time View

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলায় নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় নির্মমভাবে প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্রী।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পৌরস ভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ হৃদয়বি দারক দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার শিমু (১১) সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা শামীম হাওলাদারের কন্যা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল শিমু। সকালে পরিবারের কাজে তাকে পাশের দোকান থেকে ডিম আনতে পাঠানো হয়।

বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতিতে ছুটে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়ে সে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আসমা খানম বলেন, “শিমু ছিল অত্যন্ত মেধাবী ও ভদ্র শিক্ষার্থী। এমন একটি হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলে জ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত পরি বারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসে ছে। একই সঙ্গে বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে স্থানীয় দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, দ্রুতগতির যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সড়কে গতিরোধক স্থাপন এবং প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

একটি কোমল জীবনের এমন করুণ পরিণতি আবারও প্রশ্ন তুলেছে—সড়কে আর কত প্রাণ গেলে থামবে এই বেপরোয়া গতি?#

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

বেপরোয়া ইজিবাইকের চাকার নিচে ঝরে গেলো স্কুলছাত্রীর প্রাণ, মোংলায় শোক ও ক্ষোভ

Update Time : 06:54 am, Tuesday, 21 April 2026