Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 07:01 am, Tuesday, 21 April 2026
  • 54 Time View

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিবাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া এলাকার কা র্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারুইপাড়া ইউনিয়ন বাসীর আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপু লসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ স্থানীয় বিএনপি নেতা সুজয় উদ্দিন বিশ্বাস, আব্দুল আজিজ শেখ, হাবিবুর রহমান পাইক, মাজেদা শেখ, নূরনবী গাজী, মাজেদ শেখ, শেখ নুরুল ইসলাম, ওহিদ বিশ্বাস, মনোয়ারা বেগম, ফরিদা বেগম, আফরোজা বেগম, রিপা খাতুন, গৌরী দাস, দীপা রানী, সাফিয়া বেগম, অমিত কুমার পাল ও প্রসাদ কুমার পাল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাহের মল্লিকের নেতৃত্বে এলা কায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলবাজি ও নানা অনিয়মের রাজত্ব কায়েম করা হয়েছিল।

তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেককে এলাকা ছাড়া করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এলাকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ওই সময় নির্যাতনের শিকার হয়ে ছেন।

অসংখ্য মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মাছের ঘের দখল এবং ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করার মতো ঘটনা ঘটেছে। এমনকি প্রতিবাদ করলেই হামলা, মারধর ও সম্পদ নষ্ট করার অভিযোগও তোলেন তারা।

তারা দাবি করেন, বর্তমানে একই চক্র নতুনভাবে সক্রিয় হয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে এবং সুজ উদ্দিন বিশ্বাস ও জাহান আলী বিশ্বাসসহ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে।

এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে।

বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যব স্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে তাহের মল্লিকের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 07:01 am, Tuesday, 21 April 2026