চৌগাছা( যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছায় ইসলামী ছাত্র শিবিরের উত্তর আদর্শ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি,স্কেল স্যালাইন পরীক্ষার রুটিন বিতরণ এবং অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়।
আজ বাংলা (প্রথম পত্র)পরীক্ষার প্রথম দিনে উপজেলার সরকারী শাহাদত পাইলট,ছারা বালিকা,কামিল মাদ্রাসা ,হাজী মত্তুজ আলী মাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য সেবা ক্যাম্প নামে কর্মসূচী পালন করা হয়।
এ সব সেবা ক্যাম্প গুলো তদারকি করেন যশোর জেলা পশ্চিমের প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক,চৌগাছা উপজেলা উত্তর আদর্শ শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ছাত্র নেতা আলফাজ হোসাইন,ছাত্র নেতা মোস্তাফিজুর রহমানসহ নেতা- কর্মীরা।

Reporter Name 



















