কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃযশোরের ঝিক রগাছা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ২৭এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর-বেনাপোল মহাসড়কস্হ ঝিক রগাছা পৌরশহর যানজট মুক্ত করতে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পূর্বনির্ধারিত সময়সীমা উল্লেখ করে সতর্ক করা হয়।
অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদসহ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
২০এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় জ্বালানি তেল কৃষকসহ অগ্রাধিকার তালি কাভুক্তদের মাঝে সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে ফুয়েল স্টেশন মালিকদের কঠোর নির্দেশনা দেয়া হয়।
ফুয়েল স্টেশনগুলোতে দায়িত্বরত ট্যাগ অফিসারদের দাবির প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যে কোন ঘটনারোধ ও জ্বালানি সরবরাহ কাজে নিয়ো জিত কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি কার্ড অথবা নির্দিষ্ট পোশাক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া মাদক-জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন,যৌতুক,মানবপাচার রোধ,মহাসড়কের ধারে বেআইনি গাড়ি পার্কিং,অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও বিক্রি, নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিস্তা রিত বিষয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় থানার অফিসার ইনচার্জ শাহ আলম জালাল, উপ জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মাসুমা আক্তার, উপজে লা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, জা মায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন,জামায়াতে ইসলামীর আমির মাওলা না আব্দুল আলিম,নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ,জননপ্রতিনি ধি,শিক্ষক প্রতিনিধি,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















