মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামে আ দালতের নির্দেশ অমান্য করে পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা, প্রভাব বিস্তার এবং হুমকি-ধামকির গুরুতর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরু দ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মোকলেছুর রহমান (৬৫) মোং লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিলা মৌজায় প্রায় ৬ দশমিক ১১ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ সংক্রান্ত মিস মামলা নং ১৩০৫/২৩-এর প্রেক্ষিতে আ দালতের নির্দেশে প্রশাসন তদন্ত করে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানাকে দায়িত্ব প্রদান করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাটের আদেশে বলা হয়—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নালিশী সম্পত্তির বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখতে হবে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জমি পূর্বে বাদীর দখলে থাকলেও সময়ে সময়ে মালিকানা পরিব র্তনের ঘটনা রয়েছে এবং বিষয়টি বর্তমানে দেওয়ানি আদালতে বিচারাধীন।
একই সঙ্গে এলাকায় পূর্বে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনাও উঠে এসেছে এবং ভবিষ্যতে সংঘর্ষের আশঙ্কার কথা বলা হয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে একটি প্রভাবশালী চক্র পুনরায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে। স্থানীয়দের দাবি, সাংবাদিক পরিচয় ব্যবহারকা রী শেখ তাইজুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি ও ভুক্তভোগীর দোকান দখলের চেষ্টা করছেন।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রায় ৩ একর ৩৮ শতক জমি ভোগদখল করে আসলেও তার আত্মীয় পরিচয়দানকারী মো. আলম শেখ, মোস্তকিন শেখ, মো. মোস্তফা শেখ (ওরফে উকিল মোস্তফা) ও মোজাম্মেল শেখসহ একটি চক্র পরিকল্পিতভাবে জমি দখলের অপ চেষ্টা চালাচ্ছে।
তারা একাধিকবার তার মৎস্য ঘের দখল করে মাছ লুট করেছে এবং নিয়মিত হুমকি-ধামকি দিচ্ছে।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী সমা ধান হয়নি।
সালিশে অভিযুক্তদের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তারা সাময়িকভাবে সরে দাঁড়ালেও কিছুদিন পর পুনরায় দখলচেষ্টা শুরু করে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আমিন সমিতির সভাপতি আলী জানান, থানা থেকে জমি মাপজোখের তারিখ নির্ধারিত থাকলেও নাশ কতার আশঙ্কায় আপাতত তা স্থগিত রয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ আদালতের দ্বারস্থ হলে ভুক্তভোগী ১৪৪ ধারায় মামলা করেন। আদালত বর্ত মান অবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও অভিযোগ রয়ে ছে, অভিযুক্তরা তা অমান্য করে দখল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, কালাম নামে এক ব্যক্তি—যিনি একসময় জলদস্যু হিসেবে পরিচিত ছিলেন—তিনি ওই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে এলাকায় আলোচনা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে এলা কায় প্রভাব বিস্তার করে আসছে এবং জমি দখল ও ভ য়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখছে। এতে ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
জমির তফশিল অনুযায়ী, চিলা মৌজার বিআরএস ৭৭৯, ২৪১৯, ২১৯৯, ২৪২০ ও ১৭৩ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৩১৫৬ ও ৩১৫৭ নম্বর দাগসহ বিভিন্ন দাগের জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি।
এ বিষয়ে মোংলা থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহল বলছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আও তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।#

Reporter Name 



















