কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টর দিয়ে এক কৃষকের আখক্ষেত চষে নষ্ট করার ঘট নায় এবার থানায় অভিযোগ দিয়েছে মোবারকগঞ্জ চিনি কল কর্তৃপক্ষ। বুধবার বিকেলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পক্ষে সহ-ব্যবস্থাপক (প্রশাসন ও প্রশিক্ষণ) জামাল উদ্দিন কালীগঞ্জ থানায় লিখিত অভি যোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মিলটির বি-সাবজোনের ২৩ নম্বর ইউনিটের চাচড়া মাঠে প্রায় এক একর জমির আখ দাঁড়িয়ে ছিল। গত সোমবার সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী শিবনগর গ্রামের শাকিল, মিন্টু ও বড় মনি নামের তিন ব্য ক্তি ট্রাক্টর দিয়ে ক্ষেতটি চষে নষ্ট করে দেয়। ঘটনাটি এক টি গুরুতর অপরাধ বলে উল্লেখ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কর্তৃপক্ষ।
চিনিকল কর্তৃপক্ষ আরও জানায়, মোবারকগঞ্জ চিনিকল একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং আখ এর প্রধান কাঁচামাল। ফলে আখক্ষেত ধ্বংস হওয়া শুধু কৃষকের ক্ষতিই নয়, প্রতিষ্ঠানের জন্যও বড় ধরনের ক্ষতি।
এর আগে একই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নান্নুও তিনজ নের নাম উল্লেখ করে থানায় পৃথক অভিযোগ দায়ের করেন।
তিনি জানান, ২০২৩ সাল থেকে রেলওয়ের কাছ থেকে বৈধভাবে প্রায় দুই একর জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। আখ চাষে তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়েছে।
কিন্তু জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার সাড়ে ৪ বিঘা আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে দেয়, এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নান্নু আরও বলেন, চিনিকল থেকে ঋণ ও ধার নিয়ে তিনি চাষাবাদ করেছিলেন। হঠাৎ করে পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ল্লাল হোসেন জানান, মোবারকগঞ্জ চিনিকলের অভি যো গ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্য বস্থা নেওয়া হবে।

Reporter Name 



















