Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, বসতঘর বিধ্বস্ত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে জনপদ।

ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের অন্তত ছয়টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরচাপায় নিজা ম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় জেলার বিভিন্ন এলাকা। সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় তীব্র বাতাসে একটি বিশাল গাছ নিজাম উদ্দিনের বসত ঘরের ওপর উপড়ে পড়ে।

এতে তার ঘরটি দুমড়েমুচড়ে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা প্রাণভয়ে দ্রুত ঘর থেকে বের হতে পারলেও নিজাম উদ্দিন ভেতরেই আটকা পড়েন। পরবর্তীতে স্থানী য়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঝড়ের আঘাতে নিজাম উদ্দিন ছাড়াও লালন, নাজমুল ও নূর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর হারিয়ে বর্তমানে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছেন। বসতবাড়ির পাশাপাশি কৃষি খাতেও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়ে ছেন স্থানীয় কৃষকরা। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদ প্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জা নান, আকস্মিক এই ঝড় ও শিলাবৃষ্টিতে নির্দিষ্ট কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে।

আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাস নের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকা বাসী।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, বসতঘর বিধ্বস্ত

Update Time : 08:22 am, Sunday, 26 April 2026