Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা
হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজে লা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি
বিভাগ এ আয়োজন করে।

এ কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মাঝে প্রত্যে ককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ধান-চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারাদেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ থেকে।

বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি কার্ড চালুর মাধ্যমে সকলকে কৃষককে কৃষি প্রণোদোয়ানার আওতায় আনা হচ্ছে। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়র কামাল চঞ্চলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার

Update Time : 08:36 am, Sunday, 26 April 2026