আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নারীর সাথে অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগের বিরো ধের জেরে একটি পরিবারকে দীর্ঘ একমাসের ও বেশি সময় ধরে বাড়ির চারেপাশে বেড়া দিয়ে অবরুদ্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রতিবেশীর বিরুদ্ধে।
উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রামে এঘটনা ঘটে ছে। এতে অবরুদ্ধ পরিবার বাড়ি থেকে বেড়হতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছে।
ভুক্ত ভুগি পরিবার থানায় অভিযোগ দায়ের পর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবেশির দেওয়া বেড়া খুলে দিয়ে ভুক্তভুগি অবরুদ্ধ পরিবারকে বাড়ি থেকে বেড় হওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার পর ফের বেড়া দিয়ে পরিবাটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
পুলিশ ও জনপ্রতিনিধি এবং এলাকা বাসি বিষয়টি মিটা নোর একাধিকবার চেষ্টা করে ও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।
এদিকে অভিযোগ উঠেছে, বিষয়টি মীমাংসার নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা ভুক্তভোগী পরিবারের কাছে অর্থ দাবী করছেন। ঘটনাটি প্রকাশ্যে এলে ব্যাপক চাঞ্চ ল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আবু মুসার উপজেলা নির্বাহী অফিসার কার্যা লয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গাছ, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম পশ্চিমপাড়ার আবু মুসার সঙ্গে তার প্রতিবেশী সাবেক ছাত্রলীগ নেতা রুবেল সাহানা ও রশিদ সাহানার মধ্যে কোন একটি বিষয়ে বিরোধ চলছিল। এই শত্রুতার জের ধরে গত ১৮ মার্চ আবু মুসার বসতবাড়ির চারেপাশে বাঁ শের বেড় দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়ে পরিবারটি অবরুদ্ধ করে রাখা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে একা ধিকবার সমাধানের চেষ্টা করা হলেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে উভয় পক্ষের অনুপস্থিতিতে কোনো সমাধান সম্ভব হয়নি।
পরবর্তীতে ২৪ মার্চ নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশের বেড়া সরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার পর প্রতিপক্ষরা পুনরায় বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া নির্মাণ করে তাদের অবরুদ্ধ রেখেছে।
ভুক্তভুগি পরিবার জানান, ঘটনার মুলহোতা স্থানীয় আও য়ামী লীগ নেতা বাচ্চু ঘটনার মীমাংসার কথা বলে ভুক্ত ভোগী আবু মুসার পরিবারের নিকট মোটা অংকের অর্থ দাবী করেন। নিশিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতার প্রস্তাবে অস্বীকৃতি জানালে তার পরিবারের ওপর প্রতিবে শীদের মাধ্যমে বিভিন্নভাবে নির্যাতন, গালিগালাজ এবং দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবী তার বাড়ির চারেপাশে বেড়া দিয়ে পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
ফলে তারা চরম নিরাপত্তাহীনতা এবং চরম মানবেতর জীবনযাপন করছে।
এবিষয়ে আদমদিঘী থানার ওসি কামরুজ্জামান মিয়ার সাথে কথা বললে তিনি জানান পুলিশ পাঠিয়ে বাঁশের বেড়া সরিয়ে দেওয়া হয়ে ছিল।
তবে পরবর্তীতে তারা আবার বেড়া দিয়েছে এবিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। #

Reporter Name 



















