Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

শার্শায় জিয়াখাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৫০ বছর পর যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর জিয়াখাল পুনঃখ ননের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর প্রথম খনন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের যদুনাথপুর গ্রামের জিয়াখালটি দ্বিতীয়বার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। যশোরের জেলা প্রশাসনের আয়োজনে ও যশোর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়।

যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩৬ লাখ টাকা। জিয়া খাল পুনঃ খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, প্রতি মন্ত্রী পরাগ হোসেন, স্থানীয় সরকার প্রতি মন্ত্রী মীর শাহে আলম,বিদ‍্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, ৮৫ যশোর-১ শার্শা আসনের আসনের এমপি ও জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান,পুলিশ সুপার রফিকুল ইসলাম।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধা রণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তা ফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠ নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্থানীয় কৃষকেরা বলেন, জিয়া খাল পুনঃ খনন হওয়ার পর এই এলাকার কৃষি খাতে সেচকাজ সহজিকরণ হবে।

জলাবদ্ধতা দূর হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষক দের সুবিধার্থে খালের খনন কাজ দ্রুত শেষ করার দাবি জানান স্থানীয় কৃষকেরা। খাল পুনঃ খনন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রথম দেশে খাল খননের উদ্যোগ নিয়েছিলেন আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তারই ধারাবাহিকতায় এবার বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নদী নালা, খাল বিল পুনঃখনন কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি সরকার।

এটি আমাদের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফায় অন্তর্ভুক্ত ছিল। শুধু খাল খননই নয় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে জনগনকে সঙ্গে করে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

শার্শায় জিয়াখাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 06:28 pm, Monday, 27 April 2026