চৌগাছা প্রতিনিধি:এ যেন স্বস্তির নিঃশ্বাস।!! যশোরের চৌগাছার মানুষ পেল নতুন সহকারী কমিশনার (ভুমি)।হিসাবে জি এম এ মুনীবকে।
এ উপজেলায় বেশ কিছুদিন ধরে ভূমি অফিস ও পৌরসভার বিভিন্ন কাজে বিঘ্ন হয়ে আসছিল। অনেক ফাইল নড়ছিল না। কাজ কাম বেশ স্থবির হয়ে পড়ে।
নতুন এসিল্যান্ড ভূমির পাশাপাশি অতিরিক্ত পৌর প্রশা সক হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানাগেছে।
আজ ২৮ এক আদেশেের মাধ্যমে বর্তমান এসিল্যান্ড রেশমা খাতুনকে সরিয়ে সাতক্ষীরা জেলার আশা শুনি উপজেলায় বদলি করা হয়।
হুজুরের গরু কিতাবে ছিল কিন্তু গোয়ালী নেই। অর্থাৎ তিনি খাতা কলমে এখানকার এসি ল্যান্ড ছিলেন। কিন্তু নানা কারনে এখানে কোন দায়িত্ব পালন করেননি।
ওই একই আদেশেের মাধ্যমে সহকারী কমিশনার জিএমএ মুনিবকে চৌগাছায় পদায়ন করা হয়। তার আগের কর্মস্থল ছিল বরিশাল।
চৌগাছার জনগন মনে করছেন নতুন ভূমি কমিশনার জি এম এ মুনীব যোগদান করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের উপরে কাজের চাপ একটু কমবে। তারা উভয়ের যৌথ পরিকল্পনায় কাজ করলে আশা করা যায় উপজেলার প্রশাসনিক সকল কার্যক্রমে আরও গতি বাড়বে।

Reporter Name 



















