শৈলকুপা( ঝিনাই দহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকু পার হাট ফাজি লপুর-আবাইপুর সড়ক ও শৈলকুপা লাঙ্গ ল বাঁধ সড়কের পাশে ইটের ভাটা অবস্থিত ,ইট ভাটার মাটি বহ নের গাড়ী থেকে রাস্তায় পড়া মাটি সামান্য বৃষ্টি তে কাঁদা ময় হয়ে গেছে।
অতিরিক্ত কাঁদার কারনে মোটরসাইকেল ও ছোট যানবা হনসহ পায়ে হেটে চলার অনুপযুক্ত হয়ে পড়েছে রাস্তাটি।
অতিরিক্ত কাঁদার কারনে রাস্তা পিচ্ছিল হওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
আবাইপুর সড়কের অটো চালক জিহাদ হোসেন জানান বিভিন্ন ইটের ভাটাও বিভিন্ন বাড়িতে মাটি নেওয়ার সময় গাড়ি থেকে রাস্তায় মাটি পড়ে সামান্য বৃষ্টিতে কাদা হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি আরো জানান পাঁকা রাস্তা থেকে কাঁদা সরানো ও অবৈধ ইট ভাটা এবং মাটি টানা গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন যারা সরকারি আইন অমান্য করে মাটি কেটে ইটের ভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে এবং সেই মাটি গাড়িতে আনার সময় রাস্তায় পড়ে সামান্য বৃষ্টিতে কাদা হয়ে জনসাধারণের চলাচলের ভিন্ন ঘটায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 



















