ঠাকুর প্রসাদ রায়,সাভার (ঢাকা) প্রতিনিধিঃ তৃণমূল পর্যা য়ে সাধারণ মানুষের বিচার প্রাপ্তি সহজতর ও দ্রুত করতে ‘গ্রাম আদালত’ কার্যক্রমের প্রচার-প্রচারণা ও স্থানীয় অং শীজনদের সম্পৃক্ততা জোরদার করার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৬) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় এই আহ্বান জানা নো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশা সক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জনাব মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ আল ফারু ক গাজী। ”
গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি যুগান্তকারী ব্যবস্থা।
সমাজ থেকে দীর্ঘসূত্রিতা ও মামলার জট কমাতে এবং তৃণমূলের মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এই কার্যক্রমের কোনো বিকল্প নেই।” সভায় বক্তারা সভায় আলোচিত মূল বিষয় ও সিদ্ধান্তসমূহ: সচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা কার্যক্রম আরও বেগবান করা হবে। বিশেষ দিকনির্দেশনা: গ্রাম আদালত কার্যক্রমকে অধিকতর কার্যকর, গতিশীল ও জনগণবা ন্ধব করে গড়ে তুলতে জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট অংশীজনদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। অংশীজনদের অংশগ্রহণ: সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিছিয়ে পড়া জনগো ষ্ঠীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায়, জসীম উদ্দি ন, জহির উদ্দিন, রোখসানা খান, রাকিব হাসান মিজা নুর রহমান, শামসুজ্জামান জোহা,নাজমা বেগম এবং প্রক ল্পের পিএফএ আসাদ হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা রা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ে বিচারিক সেবার পরিধি আরও বিস্তৃত ও কার্যকর হবে।

Reporter Name 



















