আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে মতবিনিময় হরেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
রোববার (৩মে) সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সকলের কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন তানোর সাব- রেজিষ্টার ইয়াসির আরাফাত, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দু ল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জু য়েল রানা, জামায়াত নেতা আজাহার আলী, মাহাবুর চৌধুরী, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক গোলাম রাব্বানী,খাইরুল ইসলাম, রায়হান আ লী, ওবাইদুর রহমান দুলাল, কোষাধ্যক্ষ সোহেল রানা, মুঞ্জুর রহমান ও আব্দুর রাজ্জাকসহ তানোর সাব-রেজিষ্ট্রি অফিসের সকল স্টাফ, সকল দলিল লেখক ও সকল নক ল নবিসসহ দলীয় নেতা কর্মী ও সুধীজনসহ জমি রেজি ষ্ট্রি করতে আসা ক্রেতা বিক্রেতারা উপস্থিত ছিলেন।
তানোরে দলিল লেখক রয়েছেন ১৬০ জন নকল নবিস ৪৫ জন। এব্যাপারে রাজমাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কে ন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন, আজ দলিল লেখক ও নকল নবিসসহ সাব রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে এসেছিলাম।
শুনলাম তাদের সমস্যা গুলো আমি আইন মন্ত্রী ও সংসদে সকলের সামনে তুলে ধরে দলিল লেখক ও নকল নবিসস হ কর্মচারীরা যেন সরকারী সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থা র করার জন্য অনুরোধ করবো ইনশাআ ল্লাহ।#

Reporter Name 



















