ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গত দুদিনে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদ কদ্রব্য আটক করা হয়েছে।
রবিবার (৩মে) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহ কারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের এক প্রেস বি জ্ঞপ্তিতে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে মহে শপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিও পি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আলী হোসেন এর ঘাসের ক্ষে তের মধ্য হতে সুবেদার মোঃতরিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।একই দিন ভোর ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৭/২-এস হতেআনুমানিক ৩০০ গজ বাংলা দেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামের মাঠের ধানের জমির
আলির পার্শ্ব হতে হাবিলদার মোঃ শহর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানপরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় (ডওঘঈঊজঊঢ) সিরাপ (মাদক)
উদ্ধার করা হয়।
এছাড়া গত ২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) এর অধীনস্থ গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/৮-আর হতে আনু মানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রা মের মাঠেরআম বাগানের মধ্য হতে হাবিলদার মোঃ সা য়াদ হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরি চালনা করে আসামী বিহীন ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

Reporter Name 



















