কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ বিশ্ব মুক্ত গণমা ধ্যম দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ মে রবিবার বিকাল ৫টায় ঝিকরগাছা প্রেস ক্লাবে আয়ো জিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামের সঞ্চাল নায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আশরাফুল আলম রানা,সংগঠনের সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান,সদস্য রাফিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ ,সাংবাদিক ইনকিয়াদ আহমেদ রাফিন।
বিশ্ব মুক্ত গণমাধ্য ম দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করাই বর্তমান সরকারকে প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সভায় সাংবাদিকতার মহান পেশাকে দায়িত্বশীল ও পেশা দারিত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করা হয়। মত বিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য,ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও প্রেসক্লাবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

Reporter Name 



















