Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়ে কজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং, মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

একই বিভাগের প্রথম বর্ষের ১০ শিক্ষার্থী এ অভিযোগ এনে গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্ত রে লিখিত অভিযোগ করেছেন।

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের মধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তান ভীরুল ইসলাম, আফতাব ইমন, সজীব রহমান, অলি আহ মেদ, রিওয়ান খান, তাসিবুল ফাহাদ, মাহফুজুল ইসলাম ও ফরহাদ রেজা এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের নাফিউল ইসলাম এবং প্রথম বর্ষের নোমায়েত ইসলাম রয়েছেন।

অভিযোগপত্রে প্রথম বর্ষের ১০ শিক্ষার্থী স্বাক্ষর করে ছেন। লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে একদল সিনিয়র শিক্ষার্থীর দ্বারা তাঁরা নিয়মিত ভয়ভীতি, হুমকি ও অপমানজনক আচরণের শিকার হচ্ছেন।

বিশেষ করে বিনোদপুর এলাকায় ডেকে নিয়ে ‘ম্যানার শেখানো’র নামে নানা ধরনের মানসিক নির্যাতন করা হতো। তাঁদের দিয়ে বারবার নিজের পরিচয় দিতে বাধ্য করা, বিকৃত কবিতা আবৃত্তি, গান গাওয়ানো, ব্যক্তিগত বার্তা দেখানো, অকারণে গালিগালাজ এবং খাতায় একা ধিক পৃষ্ঠা ধরে সিনিয়রদের নাম লেখানোর মতো কর্মকাণ্ড চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়ে।

এছাড়া সিনিয়রদের ডাকে সাড়া না দিলে হুমকি দেওয়া, সামা জিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আইডি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ এবং পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে।

এমনকি বিভাগের একটি আন্দোলনে অংশ নিতে বাধ্য করা এবং নিরপেক্ষ থাকতে চাইলে পুরো ব্যাচকে ‘বয়কট’ করার হুমকি দেওয়ার কথা ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত শনিবার বিকেলে বিনোদ পুর এলাকায় ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে আবারও নির্যা তন করা হয়।

পরে সহপাঠীদের মাধ্যমে তাঁকে পুনরায় ডাকা হয় এবং উপস্থিত না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরদিন একটি মিথ্যা নোটিশ দিয়ে তাঁদের ক্যাম্পাসে ডে কে এনে সিনিয়রদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অলি আহমেদ দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন এবং তাঁর জানা মতে সহপাঠীদের কেউ এতে জড়িত নন।

আরেক অভিযুক্ত তাসিবুল ফাহাদ বলেন, জুনিয়রদের সঙ্গে নবীনবরণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে বসা হয়ে ছিল, কোনো ধরনের র‍্যাগিং হয়নি।

বিষয়টি নিয়ে বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদ হোসা ইন বলেন, শিক্ষার্থীরা প্রথমে তাঁকে মৌখিকভাবে বিষয়টি জানালে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। ইতোমধ্যে প্রশাসন বিষয়টি আমলে নিয়েছে এবং অভিযু ক্তদের তথ্য চাওয়া হয়েছে।

র‍্যাগিংয়ের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবু বর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথ মিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

বিষয়টি সরাসরি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটিতে পাঠানো হবে এবং সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন ,বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যারা র‍্যাাগিং এর নামে শিক্ষার্থীদের নির্যাতন করে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা উচিৎ। তারা পুরো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নস্ট করছে।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

Update Time : 10:10 am, Tuesday, 5 May 2026