চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযা ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও একটি ভ্যানসহ ৩ জনকে আটক করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই (নিঃ) গোলাম কিবরিয়া ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে পৌরসভার ব্রাকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়কে তল্লাশি চালিয়ে নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট এবং একটি ভ্যান জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পরিবহন ও সরবরা হের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ জানিয়েছেন,মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Reporter Name 



















