চৌগাছা প্রতিনিধি: চৌগাছায় ৭১ বোতল ভারতীয় ইস্কুফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
মঙ্গলবার ৫ মে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৌরশহ রের কংশারীপুর এলাকায় অভিযান চালান।
এ সময় মাহাবুবুল হাসান সাগর (২৬) ও মাহাফুজ (১৯) কে আটক করে।
এ সময় মাহাবুবুল হাসান সাগরের ব্যাগ থেকে ৫১ বোতল ও মাহাফুজের ব্যাগ থেকে রক্ষিত ২০ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়।
আটক মাহাবুবুল হাসান সাগর (২৬), উপজেলার দিঘল সিংহা গ্রামের আনারুল ইসলামের ছেলে ও মাহাফুজ (১৯), একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
এছাড়া আজ বুধবার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে চৌগা ছায় ৫০ পিচ ইয়াবাস-১ জনকে আটক করা হয়।
ো
এ সময় মেসার্স সরদার ব্রিকস ভাটা এলাকা থেকে আমি রুল ইসলাম (৪৯) নামে এক জনকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি পাশাপোল গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনূর রশিদ বলেন মাদক মাদকের সঙ্গে যে যন্ত্র থাক তাকে স্থান দেওয়া হবে না।

Reporter Name 



















