চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনে র সাথে সংরক্ষিত নারী এমপির সাবিরা সুলতানা মুন্নীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংর ক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপ তিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আস নের সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা।
এ সময় প্রধান অতিথি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সেবার মান, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জন সেবামুখী প্রশাসন গড়ে তুলতে হবে।,
জনগণের প্রত্যাশা পূরণে সকল সরকারি দপ্তরকে আন্ত রিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মনিব,থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আহসানুল মিজান রুমীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক,রাজনৈতিক নেতা,জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















