Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

বাগআঁচড়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি: “মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় মার্সে ল ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা।

শুক্রবার বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মার্সেল ডিলার নাজমা ইলেকট্রমনিক্সের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান। মাঠে তার উপস্থিতিতে দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে আমিন খান বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।

এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃ ত্ববোধ গড়ে তোলে।” শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আ হ্বায়ক কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়ো জিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ও সাতমাইল আনাস ফুটবল একাদশ।

খেলা শুরুর আগ থেকেই মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক মাঠে এসে উপস্থিত হন।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপ হার দেয়।

মাঠের প্রতি টি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়জুড়ে উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদ র্শন করে দর্শকদের মুগ্ধ করেন।

তবে শেষ পর্যন্ত জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ১-০ গোলে সাতমাইল আনাস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মাঠজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন মার্সেল কোম্পানির হেড অব বিজনেস হোসেন মোহাম্মদ রইন সাব্বির, হেড সেলসম্যান নুরুল ইসলাম রুবেল, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বা স, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জা মান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, নাজমা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ, ম্যানে জার হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকালে মার্সেল ব্যান্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাগআঁচড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাদ্যযন্ত্র, ব্যানার-ফেস্টুন ও অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরাও ভবিষ্যতে আর ও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন চালিয়ে যাও য়ার আশাবাদ ব্যক্ত করেন।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

বাগআঁচড়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

Update Time : 02:42 pm, Friday, 8 May 2026