আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি-দুপ চাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুক দার বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রাকৃ তিক দুর্যোগে যে-সব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ কর ছেন।
তিনি রোববার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহা রের বিশাল রক্তদহ বিল পরিদর্শন কালে বিলের পানিতে শত শত একর জমির ধান পানির নীচে তলিয়ে যাওয়া ধানের ক্ষতিগ্রস্থ কৃষকদের উদ্দ্যশ্য একথা বলছেন।
তিনি আরও বলেন বর্তমান সরকার ব্যবস্থাপনায় আবার খাল খনন প্রকল্প শুরু করা হয়েছে। বিশাল এলাকা নিয়ে এই বিল।
এ বিল সংস্কার ও খনন করা হলে এলাকার কৃষক জেলে সহ সবাই এর সুফল ভোগ করতে পারবে।
ইতোমধ্যে এই বিল খনন প্রকল্প এবং বিলের পাড় দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এসব প্রকল্পের কাজ শুরু হবে।
এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা কৃষি কমকর্তা -সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ না জিম উদ্দীন, আদমদিঘী উপজেলা বিএনপির সহসভা পতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ড ল, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সান্তাহার ইউনিয়ন বিএন পির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # # সান্তাহারে শহীদ আহসানুল হক ডিগ্রি কলে জে এমপি মহিত তালুকদারকে দেওয়া হয়েছে সংবর্ধনা আদমদীঘি (বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘী-দুপচাঁ চিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজে শুভাগমন উপলক্ষে অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক কর্মচারী ও ছাত্র -ছাত্রীদের উদ্যেগে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্যের সহধর্মিণী ফেরদৌসী মহিত, সান্তা হার পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র তোফা জ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু,সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার দিলদার হোসেন জুয়েল, মামুনুর রশীদ, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, কলে জের সাবেক অধক্ষ্য আসাদুল হক বেলাল, আদমদিঘী উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, প্রফেসার মাসুদ, আল আলামিন বাবু, এসময় উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপ তি মুক্তা, ডাঃ হামিদুর রহমান রানা, মাসুদ রানা, সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

Reporter Name 



















