ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড় কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামের এক হোটেল কর্মচারী যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকালে তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপ জেলার বাসিন্দা। সে পাগলাকানাই মোড়ের আন্তরিক
হোটেল (সাবুর হোটেল নামে পরিচিত)’এ কাজ করতেন।
ভাড়া বাসার মালিক বেবি খাতুন জানান, গত ১ সপ্তাহ আগে এই বাসা ভাড়া নেন খুশি খাতুন।
সোহাগ হোসেন নামের রিক্সা চালক তার স্বামী বলে দাবী
করেন খুশি। মঙ্গলবার রাত ১০ টার দিকে হোটেল থেকে কাজ শেষে স্বামীর সাথে বাসায় আসে।
সকালে অনেক বেলা হলেও খুশি বের না হলে প্রতিবে শী রা ঘরে গিয়ে দেখতে পান বাইরে থেকে ছিটকিনি লাগানো আর পেছনের দরজা খোলা।
তারা দরজা খুলে দেখতে পায় খুশির লাশ বিছানায় পড়ে আছে। পরে পুলিশে খবর দিয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে যায় বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।
হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের
আওতায় আনা হবে।

Reporter Name 



















