Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা

  • Reporter Name
  • Update Time : 02:56 pm, Wednesday, 13 May 2026
  • 58 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে কেশুর বাড়ী এলাকার তাঁতিদের সঙ্গে মতবিনিময় ও তাঁতশিল্প পরিদর্শন করেছেন বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এর বড় কন্যা ডক্টর শামারুহ মির্জা।

গত মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী তাঁতী পাড়ায় গিয়ে তিনি তাঁত শিল্পীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি দেশের বাজারে তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠা করার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের তাঁত শিল্প বর্তমানে ক্রান্তি কালীন সময় পার করছে।

সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ স্লোগানের আলোকে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় তিনি তাঁতিদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের এলাকায় ব্র্যাক থেকে লোকজন এসে তাঁতশিল্প নিয়ে আলোচনা করেছে। আড়ংয়ের মাধ্যমে তাঁতজাত পণ্য বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

তাঁতিদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক ও মানসম্মত পণ্য উৎপাদনে সহযোগিতা করা হবে। বিষয়টি নিয়ে ব্র্যাক ও সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে।

আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এবং আপ নাদের ধন্যবাদ জানাতে চাই। নির্বাচনে দেওয়া অঙ্গীকার এর কথা স্মরণ করে তিনি আরও বলেন, আপনারা আমার আব্বাকে নির্বাচিত করেছেন।

আপনাদের যেকোনো সমস্যা হলে ইউনিয়নের নেতাদের মাধ্যমে জানাবেন, সব কথা আমাদের কাছে পৌঁছে যাবে। তাঁতশিল্প যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে আমরা কাজ করতে চাই।

এ সময় ড. শামারুহ মির্জা স্থানীয় তাঁতশিল্প ঘুরে দেখেন এবং তাঁতিদের তৈরি কম্বল ক্রয় করেন। তাঁর এই উদ্যোগে স্থানীয় তাঁতিদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

স্থানীয় তাঁতশিল্পী শ্যামলি রানী বলেন, একসময় এই এলা কায় তাঁতশিল্প খুব জনপ্রিয় ছিল।

এখন অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। কাজ না থাকায় মানুষ মাঠে-ঘাটে শ্রমিকের কাজ করতে যাচ্ছে। যদি আবার এই শিল্প চালু হয়, তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে।

রবিন্দ নামে এক তাঁতী বলেন, তাঁতের সুতা এখন অনেক দূর থেকে সংগ্রহ করতে হয়, দামও অনেক বেশি।

ফলে খরচ বাড়ছে কিন্তু লাভ কমে যাচ্ছে। সরকারি ও বেসরকা রি সহযোগিতা পেলে এই শিল্প আবার আগের অবস্থায় ফিরতে পারবে। আমরা আশা করি মহাসচিব স্যারের মেয়ে এ উদ্যোগ নিবেন।

স্থানীয়দের দাবি, একসময় কেশুর বাড়ী এলাকার শতা ধিক পরিবার তাঁতশিল্পের সঙ্গে জড়িত থাকলেও অব হেলা, কাঁচামালের সংকট ও বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে ধীরে ধীরে এ শিল্প হারিয়ে যেতে বসেছে।

বর্তমানে অনেক তাঁত অচল হয়ে পড়ে আছে। এমন পরি স্থিতিতে ড. শামারুহ মির্জার এই সফর ও সহযোগিতার আশ্বাস নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে কর ছেন তাঁতশিল্পীরা।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক, ৪নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফু জুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আলম, বালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গফুর, বড় গাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী সহ স্থানীয় নেতাকর্মীরা।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা

Update Time : 02:56 pm, Wednesday, 13 May 2026