শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌরস ভার সাদীপুর গ্রামে মোজাফফর রহমান নামে এক ডিম বিক্রেতার মরা দেহ উদ্ধার করেছে পোর্ট থানার পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল সাদীপুর গ্রামের ইকরামুল মাষ্টারে ভাড়া বাসায় রুমের ভিতরে পড়ে থাকতে দেখে , পুলিশকে খবর দেয় ৷ ঘটনাস্থলে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে পোর্ট থানায় নিয়ে আসে ৷
নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার ঘোর মোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে। স্থানীয় জানান, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল ও নাভারন এলাকায় ডিম বিক্রির ব্যবসা করতেন।
তিনি গত দুইদিন ধরে অসুস্থ ছিলেন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তে জন্য ২৫০ শ্যায্য জেনারেল হসপিটালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আই নগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Reporter Name 



















