Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার আরেক যুবক শুভ দাসের বাড়িতে চলছে শোকের মাতম

Oplus_131072

সাতক্ষীরা প্রতিনিধি:
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় নিহত আরেক বাংলাদেশি যুবক শুভ কুমার দাস (২২) এর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে এখন
চলছে শোকের মাতম।

Oplus_131072

পরিবারের সদস্যদের কান্নায় আশেপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে।

একই ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউ নিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো.
নাহিদুল ইসলাম নাহিদ (২৬) নিহত হয়।

এনিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার ৩জন নিহত হলো।

ইসরাইলি ড্রোন হামলায় নিহত শুভ কুমার দাস (২২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাস ও শিখা রানী দাস দম্পতির ছেলে।

পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে ও পরিবারের স্বপ্ন ফেরাতে তিন বছর আগে লেবাননে পাড়ি জমান শুভ দাস। সেখানে তিনি একটি পশু খামারে কর্মরত ছিলেন।

অন্য বাংলাদেশিদের সাথে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি চারতলা ভবনে থাকতেন শুভ। গত সোমবার (১১ মে) রাতে তাদের আ বাসস্থলে ইসরাইলি ড্রোন হামলা চালানো হলে তিনিসহ আরো বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হন। শুভ ছাড়া নিহত সাতক্ষীরার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলা ম এবং আশাশুনির কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলা ম নাহিদ এর মৃত্যুর খবর আগেই পাওয়া যায়।

নিহতের স্বজনরা জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবা তিয়ের মাইফাদুন এলাকায় চারতলা একটি ভবনে কয়ে কজন বাংলাদেশির সঙ্গে থাকতেন শুভ।

হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে যায়। পরে সেখানে অবস্থা নরত অন্য বাংলাদেশিদের মাধ্যমে পরিবারের কাছে শুভর মৃত্যুর খবর পৌঁছায়।

নিহতের মা শিখা রানী দাস জানান, আগামী ২২ মে শুভ লেবাননে গেছে ৩ বছর পূর্ন হবে। ঘটনার আগের দিন রো ববার (১০ মে) সকালে ছেলে শুভর সঙ্গে তার শেষবার
কথা হয়।

সে সময় লেবাননের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে শুভ তাকে আশ্বস্ত করে বলেন, “মা, অনেক দূরে দূরে বো মা পড়ছে, আমাদের এখানে পড়ছে না।”

আমরা সবাই ভাল আছি। আমার নিয়ে তুমি কোন চিন্তা করোনা। কিন্তু কে জানতো এটাই আমারে বাবার সাথে আমার শেষ কথা।

তিনি আরও জানান, পরদিন সকালে শান্ত নামে এক ব্যক্তি ফোন করে তাদের জানান যে, লেবাননে শুভ যে চারতলা ভবনে থাকতেন সেখানে বোমা হামলা হয়েছে এবং পুরো ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে।

খবরটি বিশ্বাস না করে তার মোবাইলে বার বার ফোন দিচ্ছি কিন্তু যাচ্ছে না।

আমার একটাই চাওয়া আমার ছেলে দেশে ফিরে আসুক। আমি শেষ বারের মত তার মুখটা দেখতে চাই। আপনারা আমার ছেলেকে এনে দিন।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা শিখা রানী দাস বারবার মূর্ছা যাচ্ছেন।

পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত শুভর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আমার নিহত শুভর বাড়িতে গিয়েছিলাম, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছি।

সরকারিভাবে এখনো বিষয়টি আমাদের জানানো হয়নি। এরপরও সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মা ধ্যমে তার মরদেহ দেশে আনার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার আরেক যুবক শুভ দাসের বাড়িতে চলছে শোকের মাতম

Update Time : 02:27 pm, Thursday, 14 May 2026