কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিক রগাছার পল্লীতে আলোচিত বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী (২১) ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
১৫ মে ঝিকরগাছা থানা পুলিশের একটি চৌকস দল ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাদারীপুর জেলার কালকিনি থানার সহযোগিতায় আব্দুর রহমানকে গ্রেফ তার করতে সক্ষম হয়।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন ১৩মে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ‘র ৯(১) ধারা মোতাবেক তার নামে ঝিকরগাছা থানায় এক টি মামলা দায়ের করা হয়।
ঝিকরগাছা থানা মামলাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে তার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় আব্দুর রহমানের আদিবাড়ী খুলনায়। ১৫ বছর আগে একটি মামলার আসামী হলে সেখান থেকে স্বপরিবারে ঝিকরগাছায় চলে আসেন।
স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তিনি আজমপুর গ্রামেই বসবাস করে আসছেন। ঘটনার বিবরণের জানা যায় ১৯ মার্চ নাভারণ
পল্লী ক্লিনিকে এক বহুমাত্রিক অবিবাহিত প্রতিবন্ধী তরুণী সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন। তরুণীর মা বলেন, স্থানীয় কবিরাজ তাদের প্রতিবেশী আব্দুর রহমান (৬০) প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেছে।
মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া য়। সে ঠিকমতো সঠিক উচ্চারণে কথাও বলতে পারেনা। গত অক্টোবর মাসে তার শরীরে পরিবর্তন দেখা দিলে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে জানান৪ মাসের গর্ভবতী।
জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, আমাদের প্রতিবেশী হুজুর পান খাওয়ানোর ও টাকার লোভ দেখিয়ে তাকে কবিরা জের ঘরে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে।
প্রতিবন্ধী হওয়ায় এই বিষয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। ঘটনা জানাজানি হওয়ার পরে স্থানীয় ভাবে সালিশ হয়। অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা কোনো সমাধান করেনি।
তারা পরিবারের পক্ষ থেকে টাকা নিয়ে বাচ্চা নষ্ট করতে বলে। কিন্তু আমরা সেটা করিনি। থানায় মামলা করতে গেলেও বিভিন্ন ভাবে আমাদের ভয়ভীতি দেখায়।
তারফলে সেসময় থানায় মামলাও করতে পারিনি। সন্তান হওয়ার পরে আমরা সমাজের লোকজনের কাছে হেঁটেছি, আমার মেয়ের দায়িত্ব নিতে বলেছি কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।
অবশেষে নিরুপায় হয়ে থানায় মামলা করেছি। এ দিকে ধর্ষণের ঘটনা অস্বীকার করে আব্দুর রহমানের স্ত্রী বলেন, পাগলের কথা বিশ্বাস করা যায়না। ডিএনএ টেস্টের মাধ্য মে তিনি সত্য উদঘাটন এর দাবী জানান ইদ্রিস ঝিকর গাছা যশোর ১৬/০৭/২০২৬

Reporter Name 



















