Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রভাব খাটিয়ে প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রকল্পের নামে সরকারি অর্থ লুটপাটের
চেষ্টা করা হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় প্রকৃত দায়িত্বশী লদের আড়াল করে একজন জনপ্রতিনিধিকে ‘বলির পাঠা’ বানানো হয়েছে।

জানা যায়,৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের চামটাইলপাড়া মোড় থেকে স্থানীয় মন্দির অভিমুখে প্রায় ২৭০ ফুট রাস্তা পাকাকরণের জন্য চলতি অর্থবছরে ৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নের কথা থাকলেও শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে।

৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পি আইসি) সভাপতি আব্দুল মতিন হান্নান সাংবাদিকদের বলেন,‘হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জে লা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার
রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পটি নিজের নিয়ন্ত্রণে নেন।

আমাকে জিম্মি করে প্রকল্পে নাম ব্যবহার করা হয়েছে। কখন কাজ শুরু হয়েছে,কীভাবে হয়েছে কিংবা কারা কাজ করছে-কিছুই আমাকে জানানো হয়নি। আমি শুধু
নামমাত্র সভাপতি। প্রকৃতপক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করেছে অন্যরা।

তিনি আরও বলেন,আমি যদি বিস্তারিত মুখ খুলি তাহলে আমার বাড়িঘর ভাঙচুর,লুটপাট এমনকি আমার উপর হামলার আশঙ্কা রয়েছে।

আমাকে এলাকা ছাড়া পর্যন্ত করা হতে পারে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন,কাজের শুরু থেকেই নিম্নমানের ইট,খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছিল।

অনেকেই আশঙ্কা প্রকাশ করেন,এভাবে নির্মাণকাজ চল লে কয়েক মাসের মধ্যেই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সরকারি বিধি অনুযায়ী পিআইসি সভাপতি
আব্দুল মতিন হান্নানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার বলেন,‘কাজে কিছু ত্রুটি ছিল। অফিসের নির্দে শনা অনুযায়ী নি¤œমানের ইট ও খোয়া সরিয়ে আগামী কাল থেকেই পুনরায় সঠিকভাবে কাজ করা হবে।

একই সঙ্গে তিনি দাবি করেন,বিষয়টি আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তি নি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন বলে ন,‘আমি এ প্রকল্পের বিষয়ে আগে অবগত ছিলাম না।

আজ ঘটনাস্থলে এসে প্রথম বিষয়টি জানতে পারলাম। কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় তাৎক্ষণিক ব্যব স্থা নেওয়া হয়েছে।

তবে কীভাবে ৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার প্রকল্পের প্রথম কিস্তির ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে-এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য কর তে রাজি হননি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন,‘ সর কারি প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই।

তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ব্যবহৃত নিম্নমানের ইট ও খোয়া শতভাগ অপসারণের নির্দেশ দেও য়া হয়েছে। পুনরায় সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে।

এঘটনায় পিআইসি সভাপতিকে ইউএনও কার্যালয়ে
নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,আইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পিআইসির ওপর বর্তায়। তাই দায়িত্বপ্রাপ্তদের জবা বদিহিতার আওতায় আনা হচ্ছে।’

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি

Update Time : 03:21 pm, Saturday, 16 May 2026