Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

সাতক্ষীরায় পারিবারিক কলহের জের ধরে চার মাসের অন্তঃসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে ঘাতক স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় পারিবারিক কলেহের জের ধরে পাষন্ড স্বামী তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করে ছে।

শনিবার (১৬ মে) রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদর
উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

পরে রাত পৌনে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত গৃহবধূর মোরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত গৃহবধূর নাম মোছাঃ তাসলিমা খাতুন (৩৬)।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামে বসবাসকারী সাদ্দাম হোসেন মোড়লের স্ত্রী। গৃহবধূ তাসলিমা খাতুন দুই সন্তানের জননী ও চার মাসের অন্তঃ সত্ত্বা ছিলেন। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহে রা গ্রামের নুরুজ্জামান ও ফাতেমা খাতুন দম্পতির মেয়ে।

ঘাতক স্বামী সাদ্দাম হোসেন মোড়ল যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড় লের ছেলে। সে লক্ষীদাড়ি গ্রামে নানার বাড়িতে বসবাস করতো।

লক্ষ্মীদাড়ি গ্রামের ইউপি মেম্বার সন্তোষ কুমার ঘোষ জানান, সাদ্দাম হোসেন তার নানা সাতক্ষীরা সদর উপ জেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের মৃত মোহাম্মদ
গাজীর বাড়িতে থাকতেন।

এখন থেকে ১৫-১৬ বছর আ গে দেবহাটা উপজেলার বহেরামগ্রামের নুরুজ্জামানের মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্ত
জীবনে তাদের সাদিয় ( ১৩) ও রুহান (৮) নামের একটি মেয়ে ও ছেলে রয়েছে।

সাদ্দামের এখন কোন ব্যবসা-বাণিজ্য না থাকার কারণে বেকার ঘুরে বেড়ায়। অভাবের তাড়নায় তার বউ বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসলে সেই ছাগলটি
সাদ্দাম চুরি করে বিক্রি করে দেয়।

এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সাদ্দাম হাতুড়ি দিয়ে তার স্ত্রী তাসলি মার মাথায় বাড়ি মারলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।

তখন সাদ্দাম তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে থানায় খবর দিলে পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ১২ টার দিকে জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে আ মি নিজে ঘটনাস্থলে যাই।

নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদেও কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ঘাতক স্বামীকে আটকের চেষ্টামচালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

সাতক্ষীরায় পারিবারিক কলহের জের ধরে চার মাসের অন্তঃসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে ঘাতক স্বামী

Update Time : 05:16 pm, Sunday, 17 May 2026