Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ভারতের পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা বন্দের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে ধর্ম ও শ্রেণিভিত্তিক বিভিন্ন ভাতা ও সহায়তামূলক প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

এতে তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বন্ধ হতে যাচ্ছে।

সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানান, চলতি মে মাসে এই সব প্রকল্পের আওতায় আর্থিক বা অন্যান্য সুবিধা মিললেও, আগামী ১ জুনথেকে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তবে পুজার অনুদান নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।

অগ্নিমিত্রা পাল বলেন, ‘ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রা সা শিক্ষা দফতরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলো বন্ধ হবে।

এই মাসে তা চললেও, পরের মাস থেকে পুরোপুরি বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে।’

এছাড়াও তৃণমূল সরকারের আমলে এই ভাতা বন্টনে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছিল কি না, তা খতিয়ে দেখার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি ।

বিজেপি দীর্ঘদিন ধরেই বিগত সরকারের আমলে ধর্মের ভিত্তিতে বিভিন্ন ভাতা প্রদানকে ‘তোষণের রাজনীতি’ বলে সমালোচনা করে এসেছে।

দলটির অভিযোগ, তৃণমূল সরকার এসব ভাতাকে রাজ নৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় সেই প্রকল্পগুলো বন্ধ করল শুভেন্দু অধিকারীর সরকার।

এদিকে ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ করলেও অন্নপূর্ণা ভাণ্ডা র নিয়ে বড় ঘোষণা করেন অগ্নিমিত্রা।

তিনি বলেন, ‘যারা মমতা সরকোরের লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের নাম অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে সংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তাদের নতুন করে আবেদন করতে হবে না।

তবে যারা এত দিন পাননি, তারা এবার আবেদন করতে পারবেন। এর জন্য শিগগিরই পোর্টাল খোলা হবে।’

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ভারতের পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা বন্দের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Update Time : 06:40 pm, Monday, 18 May 2026