বিনোদন ডেস্ক:ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানান, ঈদে নিজের জন্য খুব বেশি কেনাকাটা করেননা তবে পরিবার ও প্রিয়জনদের জন্য শপিং করতে ভালোবাসেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, আগে ঈদে অনে ক কেনাকাটা করলেও এখন তা অনেকটাই কমিয়ে দিয়ে ছেন।।
কারণ হিসেবে তিনি জানান, তার কাছে ইতোমধ্যেই অনে ক কাপড় জমে আছে।
তার ভাষায়, ঈদে নিজের চেয়ে পরিবারের সদস্যদের জ ন্যই বেশি কেনাকাটা করেন তিনি।
বিশেষ করে কুরবা নির ঈদে গরু কেনাকাটাই বেশি গুরুত্ব পায়, তাই পোশাক কেনা তুলনামূলক কম হয়।
তবে কাছের মানুষদের জন্য কিছু না কিছু কেনার চেষ্টা করেন।
শ্বশুরবাড়ির উপহার প্রসঙ্গে ফারিণ মজার ছলে বলেন, তিনি প্রায়ই পাকিস্তানি লন ড্রেস উপহার পান।
তার মতে, তাকে কী উপহার দিতে হবে এ বিষয়ে শ্বশুরবা ড়ির মানুষজন যেন ভালোই বুঝে গেছেন।
তিনি আরও জানান, খুব বেশি ‘স্মেল সেনসিটিভ’ হওয়ায় কুরবানির ঈদ পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাই ঈদের দিন ও পরদিন বেশির ভাগ সময় ঘরেই থাকেন।
তবে ঈদের সামাজিকতা ঠিকই উপভোগ করেন ফারিণ। আত্মীয়দের বাসায় যাওয়া, কুরবানির মাংস পৌঁছে দেও য়া এবং অতিথিদের আপ্যায়ন এসব নিয়েই তার ঈদের সময় কাটে।

Reporter Name 

























