স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় ” অল্প সময়ে ‘ স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্পের জনসচেত নতা বৃদ্ধিতে স্হানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানস মহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯মে) সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা নির্বা হী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমা ন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমি শনার ( ভূমি) শিবু দাস , পুঠিয়া থানার প্রতিনিধি এস,আই তারেক হোসেন , উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, এনজিও সাংবাদিক প্রতিনিধিগণেরা।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন পরি ষদ, প্রশাসন, এনজিও এবং স্থানীয় গণমাধ্যমের মধ্যে সম্বন্বয় বাড়ানো জরুরি। প্রান্তিক মানুষের ভোগান্তি ও অযথা খরচ কমাতে এই ব্যবস্থাকে কার্যকরভাবে কা জে লাগানোর উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চা লনা করেন, গ্রাম আদালতের পুঠিয়া উপজেলা সমন্বয় কারী রাশেদা খাতুন।#

Reporter Name 



















