ঝিনাইদহ প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকু-ুর কয়েকটি সর কারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান তৈরীতে চেক বিত রণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে শের আলীফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছি লেন।
সে সময় উপজেলার ভাতুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যা লয়সহ ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ কের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বিদ্যালয়গুলোতে ছাদ বাগান তৈ রির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

Reporter Name 



















